পাকিস্তান মনে করলে তার পাকিস্তানেই থাকা উচিত: পাপন

০১ মে ২০১৯, ১২:৩৭ AM
যে জার্সি নিয়ে এতো সমালোচনা

যে জার্সি নিয়ে এতো সমালোচনা © সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপে জার্সির সঙ্গে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যবহৃত পাকিস্তানের জার্সি মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে সমালোচনা হচ্ছে—মঙ্গলবার সেটির জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, জাতীয় পতাকার সঙ্গে মিল রেখেই যে জার্সি তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এমনকি ভারতও জাতীয় পতাকার রং প্রাধান্য দিয়ে জাতীয় দলের জার্সি তৈরি করে না। বাংলাদেশও অতীতে অনেকবারই খেলেছে লাল-সবুজের মিশ্রণহীন জার্সি পরে।

এবার কেন জার্সির রং নিয়ে পাকিস্তানকে টেনে আনা হলো, সেটি নিয়ে বেশ অবাকই হয়েছেন নাজমুল হাসান পাপন, ‘(জার্সি নিয়ে) বাইরে কে কী বলেছে সেটি নয়, (কাল) আপনারা (সাংবাদিকেরা) আমাকে প্রশ্ন করেছিলেন তাই মনে হয়েছে, কিছু একটা হয়েছে যেটা আমাদের নজরে আসেনি। নজরে এলে মনে হয়েছে লাল দেওয়া যেতে পারে। নতুন নকশা অনুমোদন দিয়ে দিয়েছি।

এখানে পাকিস্তানের পতাকার কথা চিন্তা করা সুযোগই নেই। যেখানে বাংলাদেশ লেখা সেখানে পাকিস্তান মনে হবে কেন? বাঘ আছে, বিসিবির লোগো আছে। এরপরও এ জার্সিকে বাংলাদেশ মনে না করে কেউ যদি পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত। আশ্চর্য কথা! এখন হলুদ ব্যবহার করলে আমরা কি অস্ট্রেলিয়ান হয়ে যাব? নীল রং ব্যবহার করলে ভারতীয় হয়ে যাব?’

পতাকার সঙ্গে জার্সির যোগ না থাকলেও বিসিবি চায় না বিশ্বকাপের আগে কোনো বিতর্ক হোক। দ্রুতই তাই জার্সির নকশা বদলে ফেলেছে তারা। নতুন নকশায় লাল-সবুজের ছোঁয়া থাকবে বলেই নিশ্চিত করেছেন। কিন্তু আগের নকশা করা প্রায় ৫০ হাজার জার্সি যে বাজারে চলে এসেছে। বিতর্কিত জার্সি নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে না, সেটাই স্বাভাবিক। এতে কি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে না?

বিসিবি সভাপতি অবশ্য তা মনে করেন না। নাজমুল খানিকটা রসিকতার সুরেই বললেন, ‘ক্ষতির কথা বলছেন কেন? লাভের কথা বলেন। নকশায় কী বদল হলো, এটি নিয়ে মানুষ বিপুল আগ্রহী হয়ে প্রচুর কিনবে (হাসি)।’

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9