আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রাবি-যবিপ্রবি

২৫ এপ্রিল ২০১৯, ১০:২১ PM
যবিপ্রবি একাদশ

যবিপ্রবি একাদশ © টিডিসি ফটো

আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এর সেমিফাইনালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (হাবিপ্রবি) ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে নিশ্চিত করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এর আগে কবি  নজরুল বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যিালয় (রাবি)।

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে গ্রুপ পর্বের চারটি ম্যাচে টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে হাবিপ্রবি ফুটবল একাদশের বিপক্ষে খেলতে নামে সি-গ্রুপ চ্যাম্পিয়ন যবিপ্রবির ফুটবল দলটি।

ফাইনালে পৌঁছানোর জন্য আশি মিনিটের খেলার শুরু থেকেই নান্দনিক ভাবে জোর প্রচেষ্টা চালাতে থাকে দলটি। এর ফল ও পেতে খুব দেরী পোহাতে হয়নি দলটিকে। খেলার মাত্র পাঁচ মিনিটের মাথায় ডিফেন্ডার চন্দন কুমার বিশ্বাসের গোলে এক শূন্যতে এগিয়ে যায় যবিপ্রবি। গোল শোধ দিতে মরিয়া হয়ে খেলতে থাকে হাবিপ্রবি। কিন্তু গোল ছাড়া প্রথমার্ধের খেলা শেষ করতে হয় তাদেরকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পঁয়তাল্লিশ মিনিটের মাথায় যবিপ্রবি একাদশকে আরো একটি গোল উপহার দেন দ্রুতগতির ফুটবলার রাইট উইঙ্গার মো. তরিকুল ইসলাম শাহিন। দলের হয়ে সর্বশেষ গোলটি করেন মিডফিল্ডার মো. সাজ্জাদ হোসেন সাব্বির। নির্ধারিত সময় শেষে হাবিপ্রবি কোনো গোল না দিতে পারায় তিন শূন্য গোল ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে যবিপ্রবি ফুটবল একাদশ।

আগামী ২৭ এপ্রিল শনিবার বিকাল চারটার রাবির শেখ কামাল স্টেডিয়ামে দলটি দুটো ফাইনালে মুখোমুখি হবে। আর ফাইনাল তথা শেষ ম্যাচ জয়ের মধ্যদিয়ে শিরোপা জয়ের গৌরবোজ্জ্বল খ্যাতির মুকুট লাভ করবে বিজয়ী দল।

সরকারি হলো ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকায় আরও ২৮টি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9