ঢাবি সূর্যসেন হল

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাব্বির, রানার্স আপ রাশেদ

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২০ PM
বিজয়ীদের সাথে উপস্থিত অতিথিরা

বিজয়ীদের সাথে উপস্থিত অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইতিহাস বিভাগের ৩য় বর্ষ বিএ (সম্মান) শ্রেণির ছাত্র সাব্বির আহম্মেদ চ্যাম্পিয়ন হয়েছেন এবং রানার্স আপ হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র রাশেদুল হাসান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খেলা শেষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, ঢাবি এ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃ…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল, কিংবদন্তি ডিফেন্ডার …
  • ১২ জুন ২০২৬
শুরু হচ্ছে এল নিনো, ভয়ংকর দাবদাহের মুখে পড়তে যাচ্ছে বাংলাদে…
  • ১২ জুন ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯
  • ১২ জুন ২০২৬
×