বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপাচার্য © টিডিসি ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯’র চ্যাম্পিয়ন হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও রানার্স আপ হয়েছে ইংরেজি বিভাগ। বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রীড়া উপ-কমিটি (ক্রিকেট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় ক্রীড়া উপ-কমিটি (ক্রিকেট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য অধ্যাপক ড. শামীমা বেগমের সভাপতিত্বে ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের টিম ম্যানেজার হিসেবে শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ম্যাচ হয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাসুম। উল্লেখ্য আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে (ধুপখোলা) গত ১৩ জানুয়ারি এবং ফাইনাল খেলার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সমাপ্তি হয়। প্রতিযোগিতায় মোট ৩৬টি বিভাগ অংশগ্রহণ করে এবং ৩৫টি ম্যাচের মাধ্যমে খেলা হয়।