ঢাবি রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মিলা চ্যাম্পিয়ন

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৫ PM
রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সালাম নিচ্ছেন   ঢাবি উপাচার্য

রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সালাম নিচ্ছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাইক্রোবায়োলজি বিভাগের ৩য় বর্ষ বিএস (সম্মান) শ্রেণির ছাত্রী মনিরা চৌধুরী মিলা চ্যাম্পিয়ন হয়েছেন এবং রানার্স আপ হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষ বিএ (সম্মান) শ্রেণির ছাত্রী মুমতাহিরা বাবুনী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলা শেষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ

 

অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, ঢাবি এ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঢাবি
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১২ জুন ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কবে, জানাল ইরান
  • ১২ জুন ২০২৬
পে-স্কেল বাস্তবায়নে দুই বিষয়ের কথা জানালেন আজিজী
  • ১২ জুন ২০২৬
ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্…
  • ১২ জুন ২০২৬
×