আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে ফাইনালে জাবি

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৪ PM
আন্তঃ বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে ফাইনালে জাবি

আন্তঃ বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেটে ফাইনালে জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নারী ক্রিকেট দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট – ২০১৯ এর ফাইনালে উঠেছে।

রবিবার সকাল ৯ টায় টুর্নামেন্ট এর সেমিফাইনাল ম্যাচটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়।এসময় টসে জিতে ঢাবি ক্রিকেট দল। এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা প্রথম ইনিংসে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১শ ১৭ রান সংগ্রহ করে। ঢাবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন স্মৃতি। ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকার করেন ফাহমিদা।

২য় ইনিংসে জাবি ক্রিকেট দলের অধিনায়ক শারমিন আক্তার সুপ্তার ৫২ রানের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখেই ১শ ১৮ রান করে ৬ উইকেটে জয় লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল।  জাবির হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন সুপ্তা।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাচগুলো পরিচালনা করছেন বিসিবির আম্পায়াররা।

এদিকে সেমিফাইনালে ঢাবিকে হারিয়ে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করায় জাবি নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল।  এর আগে ১ হেলা ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি শুরু হয়।

নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃ…
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল, কিংবদন্তি ডিফেন্ডার …
  • ১২ জুন ২০২৬
শুরু হচ্ছে এল নিনো, ভয়ংকর দাবদাহের মুখে পড়তে যাচ্ছে বাংলাদে…
  • ১২ জুন ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯
  • ১২ জুন ২০২৬
×