ইবিতে আন্তঃবিভাগীয় ইনডোর গেমস শুরু

২২ জানুয়ারি ২০১৯, ০৫:৩৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত:বিভাগ ও আন্ত:হল ইনডোর গেমস-২০১৯ (ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামে এ গেমস শুরু হয়।

এর আগে সকাল ১১টায় ‘আন্ত:বিভাগ ও আন্ত:হল ইনডোর গেমস-২০১৯’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এরপর উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং মার্কেটিং বিভাগের মধ্যে ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।এ বছর ইনডোর গেমসে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি বিভাগ ও ৮টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে ইনডোর গেমস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল। শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. আনিছুর রহমান প্রমুখ।

জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জনবল নিয়োগ, আবেদন কর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অজ্ঞাতানামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9