শিলং পৌঁছালেন হামজারা, শুক্রবার অনুশীল শুরু

২০ মার্চ ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৫ PM
ভারতের শিলংয়ে রওনা দিয়ে বিকালে সেখানে পৌঁছে গেছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা

ভারতের শিলংয়ে রওনা দিয়ে বিকালে সেখানে পৌঁছে গেছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা © ফাইল ফটো

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) বিকেলে শিলংয়ে পৌঁছেছে। এদিন সকালে ভারতের শিলংয়ে রওনা দিয়ে বিকালে সেখানে পৌঁছে গেছেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। 

বাংলাদেশ সময় সকাল ৯টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার যায় বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে বিকেল চারটায় শিলংয়ে পৌঁছায় বাংলাদেশ। সেখান থেকে টিম হোটেলে যাওয়ার কথা হাভিয়ের কাবরেরার দলের। শুক্রবার (২১ মার্চ) অনুশীলন শুরু করবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

এর আগে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ২৫ মার্চের ম্যাচকে সামনে রেখে ঢাকা ছাড়ার আগে তিন জন ফুটবলারকে রেখে গেছে দল। দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড আরিফ ও পিয়াস আহমেভ নোভা এবং ডিফেন্ডার  তাজ উদ্দিন। তবে কাবরেরা এখনও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারনেনি। 

ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও বাংলাদেশের কোচ দল চূড়ান্ত করতে পারেননি। ফলে ২৪ জন ফুটবলারই ভারত গেছেন। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন। 

ট্যাগ: ফুটবল
মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬