বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব, বল করতে আর বাধা নেই

২০ মার্চ ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ফলে তিনি আন্তর্জাতিক ও ঘরোয়া স্বীকৃত সব ধরনের ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে দুই দফায় পরীক্ষায় অংশ নিলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি। দ্বিতীয়বার পরীক্ষায় পাস করতে না পারায় তাকে সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়।

তবে সম্প্রতি ইংল্যান্ডে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন সাকিব। পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন বৈধতার সীমার (১৫ ডিগ্রি) মধ্যে রয়েছে। ফলে এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নির্ধারিত নিয়ম অনুসারে বল করতে পারবেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় আসে এবং পরবর্তীতে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এরপর ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিলেও তিনি উত্তীর্ণ হননি। চেন্নাইতেও ব্যর্থ হওয়ার পর অবশেষে তৃতীয়বারের চেষ্টায় তিনি ইংল্যান্ডে পরীক্ষায় পাস করলেন।

এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তিনি স্বাভাবিকভাবে বোলিং করতে পারবেন, যা বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির খবর।

পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬