রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিলের পরামর্শ

১৯ মার্চ ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান © সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছেন না মোহাম্মদ রিজওয়ান। এর পরিবর্তে ক্লাব ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। এমন পরিস্থিতিতে রিজওয়ানের মতো এমন সিদ্ধান্ত নেওয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে দ্য গ্রিন ম্যানরা। যেখানে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থ ছিল মোহাম্মদ রিজওয়ানের দল। আর অধিনায়কের পারফরম্যান্সও ভালো ছিল না। সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন তিনি। তাই ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ডকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সিকান্দার।

তিনি বলেছেন, ‘তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী। তারা মাসে ৬০ লাখ টাকা বেতন পায়, তাই বোর্ডের আয়োজিত সব টুর্নামেন্টে তাদের অংশ নেওয়া উচিত।’

সিকান্দার যোগ করেন, ‘এটা নিশ্চিত করা পিসিবির দায়িত্ব যে, খেলোয়াড়রা সব ম্যাচে খেলবে। যদি আপনি ক্লাব ক্রিকেট খেলেন এবং বোর্ডের টুর্নামেন্টে না খেলেন, তাহলে এর অর্থ হল আপনি পিসিবিকে অপমান করছেন।’

পিসিবি চেয়ারম্যানকে পরামর্শ দিয়ে সিকান্দার আরও বলেছেন, ‘এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত, তবে তাকে তার নীতি বদলাতে হবে। জানতে হবে, এখানে কী হচ্ছে। কঠোর হতে হবে। তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।’

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬