আরও ৫ ফেডারেশনে অ্যাডহক কমিটির নাম ঘোষণা

১৯ মার্চ ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
জাতীয় ক্রীড়া পরিষদ

জাতীয় ক্রীড়া পরিষদ © সংগৃহীত

আরও পাঁচটি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটির ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। এর ২ মাস ১৪ দিন পর গত ২৮ জানুয়ারি ৭টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করে। এরপর বুধবার (১৯ মার্চ) আরো পাঁচটি অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ঠ ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ফেডারেশনগুলো হলো: হ্যান্ডবল, সাইক্লিং, জুডো, অ্যামেচার রেসলিং ও রাগবি। 

মেজর জেনারেল সারোয়ার ফরিদকে সভাপতি এবং সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও সংগঠক সালাউদ্দিন আহমেদকে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যান্য ফেডারেশনগুলোতে রয়েছেন- বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন (সভাপতি: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক: আবু হেনা মস্তফা কামাল), বাংলাদেশ জুডো ফেডারেশন (সভাপতি: ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক: সৈয়দ জান্নাত আরা), অ্যামেচার রেসলিং ফেডারেশন (সভাপতি: ব্রিগেডিয়ার জেনালের ফকরুদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক: মাহবুবুল আমিন জীবন), বাংলাদেশ রাগবি ফেডারেশন: (সভাপতি: আব্দুল্লাহ আল জহির স্বপন, সাধারণ সম্পাদক: আখতার জামান)।

বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬