কোন চাপ অনুভব করছি না: হামজা

১৯ মার্চ ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৫ PM
 হামজা দেওয়ান চৌধুরী

হামজা দেওয়ান চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বুধবার (১৯ মার্চ) প্রথমবারের মতো অনুশীলন করবেন হামজা দেওয়ান চৌধুরী। ম্যানচেস্টার থেকে সিলেটের হবিগঞ্জ ঘুরে ঢাকায় এসেছেন তিনি। দলীয় অনুশীলনে যোগ দেবার আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত ম্যাচ ঘিরে কোন চাপ অনুভব করছেন না তিনি।

হামজার ভাষ্যমতে, ‘আমি মনে করি, ফুটবলে যেকোনো কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’

এদিকে আনুষ্ঠানিক অনুশীলন না করলেও খেলোয়াড় এবং কোচের কৌশল সম্পর্কে ধারণা পেয়েছেন বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ডিভিশনের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।

হামজা বলেন, ‘আমি আলাদা করে কিছু প্রত্যাশা করছি না (বাংলাদেশের কাছে)। কোচের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কথা হচ্ছে। তিনি আমাকে কৌশল সম্পর্কে জানিয়ে ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি দলের ট্যাকটিক্যাল এবিলিটি দেখে খুবই বিস্মিত হয়েছি। দলটা আক্রমণাত্মক, আমি উচ্ছ্বসিত ও আশাবাদী যে দলে নতুন কিছু যোগ করতে পারবো।’

বাংলাদেশ দলে খেলা প্রসঙ্গে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা সতীর্থ, কোচ ও বন্ধুরা অভিনন্দন জানাচ্ছেন বলেও উল্লেখ করেন হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্র্যাচুলেট করতাছে। তারা পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত। হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্র্যাচুলেশন দিতাছে।’

ট্যাগ: ফুটবল
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬