ভারতের সুনীল ভালো, কিন্তু হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার: জামাল

১৯ মার্চ ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৫ PM
হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া

হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া © সংগৃহীত

‘ভারতের সুনীল ভালো, কিন্তু হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার’ জামাল ভূঁইয়া কথাটি বলতেই, সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ করতালি দিলেন। এতে বোঝাই যায়, বাংলাদেশের অধিনায়কের সঙ্গে কেউই দ্বিমত নন।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে যাবার আগে বুধবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল দল। আর সেখানে হামজা চৌধুরী থাকায় বেশিরভাগ প্রশ্নই তাকে ঘিরে করা হয়েছে। হামজার অন্তর্ভুক্তি যে বাংলাদেশের শক্তিমত্তা বাড়িয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে অবসর ভেঙে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী। ডি-বক্সে বাংলাদেশের জন্য আতঙ্কের এক নাম আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ৯৪ গোল করা এই তারকা ফুটবলার। তবে ছেত্রী থেকেও হামজাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সুনীলের সঙ্গে হামজার তুলনা হয় না। সুনীল খুব ভালো খেলোয়াড়। দেশের হয়ে দারুণ খেলেছে। কিন্তু সত্যি বলতে হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’

হামজাকে নিয়ে জামাল আরো বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হামজা বিশ্বমানের ফুটবলার। আমাদের দলে হামজা এসেছে এবং সেটা অন্যান্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে এসে সে প্রতিনিধিত্ব করছে। যখন সে জাতীয় সংগীত গাইবে, তখন গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার।’

ট্যাগ: ফুটবল
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬