ফাহমিদুল ইস্যুতে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্যাবরেরা

১৯ মার্চ ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৫ PM
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ফাহমিদুল ইসলাম

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ফাহমিদুল ইসলাম © সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার অধীনে সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্পের পাশাপাশি একটি অনুশীলন ম্যাচও খেলেছে লাল-সবুজেরা। এরপর আকস্মিকভাবে ফাহমিদুল দল থেকে বাদপড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থক-ফুটবলপ্রেমীরা।

বুধবার (১৯ মার্চ) টানা দ্বিতীয় দিনের মতো ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন করছেন ভক্ত-সমর্থকরা। এরই মাঝে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা অকপটেই জানিয়ে দিলেন, ফাহমিদুলকে আর ফেরানোর সুযোগ নেই।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) হেড কোচ ক্যাবরেরা ফাহমিদুলকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় বলেছিলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরো কিছু সময় প্রয়োজন।’ 

এদিকে বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহমিদুল ইস্যুতে একই ব্যাখ্যা দিয়েছেন ক্যাবরেরা। তার ভাষ্যমতে, ‘আমি গত এক মাস ধরে তাকে অনুসরণ করছি। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে, তার আরো সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে, তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷’

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে, আজ সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এরপর বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন জামাল-হামজারা।

ট্যাগ: ফুটবল
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬