হামজাকে পেয়ে জামালের হুঙ্কার, ‘ভারতকে হারিয়েই ছাড়ব’

১৯ মার্চ ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী

জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী © সংগৃহীত

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে ‘ডার্বি’ হিসেবেই দেখেন ক্রীড়াপ্রেমীরা। এশিয়ান কাপে সেই ‘ডার্বি’ই খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ইতিহাসটা মোটেই বাংলাদেশের পক্ষে কথা বলছে না। গেল ২২ বছর ধরেই অধরা জয়ের খোঁজে বাংলাদেশ। যদিও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার বিশ্বাস, আসন্ন ম্যাচেই সেই খরা ঘোচাবে বাংলাদেশ।

জামাল বলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাড়তি চাপের। এখানে যত মানুষ এসেছে, ভারতে তার চেয়েও বেশি মানুষ সংবাদ সম্মেলনে আসবে। বিষয়টা ভারত হোক বা পাকিস্তান, এমন সব ম্যাচে হবেই। কারণ, তাদের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটাই এমন। এসব ডার্বি ম্যাচ।’

তবে এমন ম্যাচের আগে মানসিকভাবে প্রস্তুতির কথাও জানালেন জামাল। ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ।

জামাল ভূঁইয়ার মতে, ‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত। এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতব।’

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬