কেন্দ্রীয় চুক্তির দরজা বন্ধ হয়নি শামীমের, জানালেন সাবেক নির্বাচক

১৯ মার্চ ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
শামীম হোসেন পাটোয়ারী

শামীম হোসেন পাটোয়ারী © সংগৃহীত

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ডিপিএলেও দারুণ সময় কাটাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রাইম ব্যাংকের হয়ে দলের জয়ে নিয়মিতই অবদান রাখছেন। সবমিলিয়ে গেল বছরের মাঝামাঝি থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।

পথ পরিক্রমায় ফিনিশার রোলে আস্থার নাম হয়ে উঠছেন তিনি। তবে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শামীমের কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনার তৈরি হয়েছে। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে শামীমের অন্তর্ভুক্তির দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। এরই মাঝে সাবেক এক নির্বাচক গণমাধ্যমে জানিয়েছেন, শামীম পাটোয়ারীর জন্য এখনো কেন্দ্রীয় চুক্তির দরজা বন্ধ হয়নি।

সেই সাবেক নির্বাচক জানান, সে ভালো করছে। তার সামনে এখনো সুযোগ রয়েছে। যেহেতু ৬ মাস পর একটা রিভিউ হয়। নিয়মিত ভালো করলে চুক্তিতে শামীমকে দেখা যেতে পারে।

গেল বছর লাল-সবুজের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছিলেন শামীম। বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতে ৩৫ এবং ২৭ রান  করেছিলেন তিনি। এ ছাড়া চলতি বিপিএলে ১৫ ম্যাচে ২ ফিফটিসহ ৩৫২ রান করেছেন তিনি।

‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬