মৃত ম্যারাডোনার কক্ষে কী ঘটেছিল, উঠে এল পুলিশের সাক্ষ্যে

১৯ মার্চ ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM
দিয়েগো ম্যারাডোনা

দিয়েগো ম্যারাডোনা © সংগৃহীত

পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস সান ইসিদরো আদালতে সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের পর যে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন দিয়েগো ম্যারাডোনা, সেখানে কোনো ‘চিকিৎসার সরঞ্জাম’ তিনি দেখেননি।

ম্যারাডোনার মৃত্যুর পর সেখানে প্রথম যে কজন উপস্থিত হন, লুকাস তাদের একজন। বুয়েনস এইরেসের উত্তরের শহর সান ইসিদরোয় গত সপ্তাহে এই বিচার শুরু হয়। গতকাল মঙ্গলবার পুলিশের যে চার কর্মকর্তা আদালতে প্রমাণাদি দাখিল করেছেন, লুকাস তাদেরও একজন।

কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না-ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে এই ফুটবল কিংবদন্তির।

ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন একজন নিউরোসার্জন, একজন মনোরোগবিদ, একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল কো-অর্ডিনেটর, একজন নার্স কো-অর্ডিনেটর, একজন চিকিৎসক এবং রাতের পালার নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তার বিচার হবে আলাদাভাবে।

কৌঁসুলিদের অভিযোগ, ‘দীর্ঘ ও যন্ত্রণাকাতর সময়ে’ ম্যারাডোনাকে ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। তারা আদালতে ম্যারাডোনার শেষ দিনগুলোকে ‘হরর থিয়েটার’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ম্যারাডোনাকে যে কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে কক্ষে কোনো ‘চিকিৎসার সরঞ্জাম’ দেখেননি তিনি, ‘আমি কোনো সিরাম (ইনজেকশনের মাধ্যমে শিরায় প্রদানের ওষুধ) দেখিনি, যেটা ঘরোয়া হাসপাতালের অংশ হওয়া উচিত বলে আমি মনে করি।’

আদালতকে তিনি আরও বলেন, ‘ডিয়েগো ম্যারাডোনার যে বিষয়টি সবার আগে আমার নজর কেড়েছে সেটা হলো, তার মুখের অবস্থান ও তলপেট এতটাই ফুলে ছিল যে মনে হবে বিস্ফোরণ হবে। ওভাবে ম্যারাডোনাকে দেখে আমি চমকে গিয়েছিলাম। কখনো ভাবিনি আমাকে এই দৃশ্য দেখতে হবে।’

কৌঁসুলিরা বলছেন, দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। এই মামলায় প্রায় ১২০ জনের সাক্ষ্যদানের কথা রয়েছে, যা চলতে পারে আগামী জুলাই পর্যন্ত।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো আরমান্দো ম্যারাডোনা হৃদ্‌যন্ত্রের সমস্যা ও ফুসফুসে তরল জমা হওয়ার কারণে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র : এএফপি

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬