অপরাজিত ৪০৪ রান করে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের স্কুল ক্রিকেটার

১৮ মার্চ ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
মুস্তাকিম হাওলাদার

মুস্তাকিম হাওলাদার © ফাইল ফটো

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটার আজ পর্যন্ত চারশ রান করতে পারেননি। সেটাই আজ করলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার।

মুস্তাকিমের এই রেকর্ড প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত তিনি। তার ৪০৪ রানের মধ্যে ৫০টি বাউন্ডারি আর ২২টি ওভার বাউন্ডারি রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সেন্ট গ্রেগরি হাই স্কুল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। তার অপরাজিত ৪০৪ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান করেছে ক্যামব্রিয়ান। জবাবে ১১ দশমিক ৪ ওভারে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ক্যামব্রিয়ান। 

সেন্ট গ্রেগরির হয়ে সর্বোচ্চ ১০ রানের ইনিংস খেলেন ১১ নম্বর ব্যাটার অপূর্ব বারৈ। ক্যামব্রিয়ানের হাসান হৃদয় ও সাদ পারভেজ মিলেই ১০ উইকেট নেন। ১১ রান খরচায় হৃদয় ৬ উইকেট এবং ১৬ রানে ৪ উইকেট নেন সাদ।

মুস্তাকিম হাওলাদারের স্কোরের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাইম ব্যাংক পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘৫০ চার, ২২ ছক্কা! একাই চারশ করেছেন। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ ও অভিনন্দন।’

ট্যাগ: ক্রিকেট
অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬