ব্রাজিল-আর্জেন্টিনার আসন্ন লড়াই কবে, কোথায় এবং কখন?

১৮ মার্চ ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
শীঘ্রই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

শীঘ্রই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা © ফাইল ফটো

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে প্রায় দুই তৃতীয়াংশ ম্যাচ খেলে ফেললেও ভালো অবস্থানে নেই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাদপড়ার শঙ্কা না থাকলেও বেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হচ্ছে সেলেসাওদের। অর্থাৎ পা হড়কালেই খাঁদে পড়তে হতে পারে।

১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থাকা ব্রাজিল, মার্চ উইন্ডোতে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। ম্যাচ দুটি জিতলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আরেকটি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই মার্চের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ে ও ব্রাজিলকে হারালেই ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলবে আর্জেন্টাইনরা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবলে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরাই শীর্ষে আছে।

আগামী ২১ মার্চ মুখোমুখি হবে কলম্বিয়া-ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে  বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের ব্রাসিলিয়ায়।

আগামী ২২ মার্চ মুখোমুখি হবে উরুগুয়ে-আর্জেন্টিনা। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের মন্টেভিডিওতে।

আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়  সকাল ৬টায়। খেলাটি হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে।

‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬