যে কারণে বাদ পড়লেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল

১৮ মার্চ ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম

ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম © সৌজন্যেপ্রাপ্ত

হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল সমার্থকদের রোমাঞ্চ এখনো কমেনি। এর মধ্যেই আলোচনায় আরেক ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি আরবে ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয়দের ফুটবলাররা। তবে ফেরেননি ফাহামিদুল। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়ান ধরেছেন।

সৌদিতে দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুলের। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়, অনেকেরই প্রশ্ন—কেন ফাহামিদুল ফিরে গেছেন? অবশেষে এর ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। তাঁর মতে ফাহামিদুল জাতীয় দলে খেলার মতো এখনো প্রস্তুত নন। কাবরেরা বলেন, ‘সে সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।’

ফেনীতে জন্ম নেওয়া ১৮ বছর বয়সী ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে। হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন।

হামজাকে নিয়ে বেশ রোমাঞ্চিত ক্যাবরেরা। বাংলাদেশ কোচ বললেন, ‘হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।’ আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল।

ট্যাগ: ফুটবল
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬