সাকিব আল হাসান মেগাস্টার, আমি ওই পর্যায়ে যাইনি: হামজা চৌধুরী

১৭ মার্চ ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৪ AM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাড়ি—যখন যেদিকে যাচ্ছেন হামজা চৌধুরী, টের পাচ্ছেন তাঁকে ঘিরে উন্মাদনা। হাজারো মানুষ ভিড় করছেন তাঁর বাড়ির সামনে। তাঁকে বরণ করে নিতে ছিল ফুলের তোড়া, ফ্লেয়ার ও পতাকা। বাংলাদেশে পা রেখেই ক্রীড়াঙ্গন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন হামজা। 

হামজাই কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা? গত কয়েক দিন ধরে এই আলোচনাও আছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর তুলনাটা হচ্ছে মূলত ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে। দুজনের মধ্যে কার বেশি খ্যাতি, এ নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তুঙ্গে—তখন প্রশ্নটা পৌঁছে গেছে হামজার কাছেও।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে এই প্রশ্ন শুনে হেসে ফেলেন হামজা। এরপর তিনি বলেছেন, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। সে বিশ্ব লেভেলে অনেক বছর বছর ডমিনেট করেছে। আমার মনে হয় না তার সঙ্গে তুলনা করা ঠিক হবে।’

অনেকেই ভাবতে পারেন, হামজার এই উত্তর হয়তো শুধুই বিনয়। কিন্তু সাকিব আল হাসানকে ভালোভাবেই চেনেন হামজা। তাঁর খেলাও দেখেছেন। সাকিব যে বাংলাদেশের কত বড় তারকা, তা হামজা টের পেয়েছেন বাংলাদেশে পা রাখার আগেই।

২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সাকিব অনেক উঁচু মানের খেলোয়াড়। ব্যাটিং–বোলিং দুটোতেই ভালো। বড় ম্যাচে ও কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তাঁর ব্যক্তিত্ব আমার ভালো লাগে। তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সব সময় আপডেট নেওয়ার চেষ্টা করি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি একাডেমিতে বেড়ে উঠেছেন হামজা। খেলেছেন ক্লাবটির মূল দলের হয়েও। বর্তমানে ধারে তাঁর ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার।

ট্যাগ: ফুটবল
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬