চবি শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮ জানুয়ারি ২০১৯, ০৭:৩২ PM
প্রতিযোগিতা উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার

প্রতিযোগিতা উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।

উপ-উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, শামসুন নাহার হল বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী হল। এ হলের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের নৈপুন্য প্রদর্শনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

উপ-উপাচার্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের এ পারদর্শীতা অব্যাহত রাখার আহবান জানান। এসময় তিনি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনকালে উপ-উপাচার্য জাতীয় পতাকা, আইন অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, শামসুন নাহার হলের প্রভোস্ট হলের পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ বিবি জাহেদা। বিচারকদের পক্ষে প্রধান বিচারক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম রাকিবুল মাওলাকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ নূর নাঈমা হোসেনকে উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান।

এছাড়াও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসমিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। উদ্বোধন অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, হলের প্রভোস্টবৃন্দ, চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) লিটন মিত্র ও সহকারী প্রক্টর মিজানুর রহমান, উক্ত হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হলের শিক্ষার্থী উম্মে সালমা জেরীন। অনুষ্ঠান পরিচালনা করেন হলের আবাসিক শিক্ষার্থী শারমীন মোস্তারী নাজু।

ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্…
  • ১২ জুন ২০২৬
মাধ্যমিক পর্যায়ে ৫০০ ভাষা ল্যাব স্থাপন করবে সরকার
  • ১২ জুন ২০২৬
বাজেটে বাড়তি বরাদ্দ ৫৫ হাজার কোটি টাকা, সুবিধা পাবেন এমপিওভ…
  • ১২ জুন ২০২৬
মৃত্যুর দুয়ার থেকে ফিরে মেক্সিকোর জয়ের নায়ক তিনি
  • ১২ জুন ২০২৬
নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ১২ জুন ২০২৬
ডিজিটাল বিপ্লবের আড়ালে পানিসঙ্কট, এআই নিয়ে জাতিসংঘের সতর্কব…
  • ১২ জুন ২০২৬
×