ভালোবেসে বিয়ে, হামজা চৌধুরীর স্ত্রী কে এই অলিভিয়া?

১৭ মার্চ ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
হামজা চৌধুরী ও অলিভিয়া চৌধুরী

হামজা চৌধুরী ও অলিভিয়া চৌধুরী © ফাইল ফটো

বাংলাদেশের ফুটবলাঙ্গনে হঠাৎ আলোর ঝলকানি। নানা ধাপ পেরিয়ে লাল-সবুজের জার্সিতে খেলতে অবশেষে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব ঠিক থাকলে চলতি মাসে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তারকা এই ফুটবলারের। 

আজ (সোমবার) দুপুর পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানরা। 

হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার পরিবার বাংলাদেশি। বেড়ে উঠা ইংল্যান্ডে। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতেও খেলেছেন এই মিডফিল্ডার। ভালোবেসে ব্রিটিশ নাগরিক অলিভিয়াকে বিয়ে করেন হামজা চৌধুরী। 

ইংল্যান্ডে জন্ম নেওয়া অলিভিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি। তবে ব্রিটেনের গণমাধ্যমের তথ্য বলছে, হামজাপত্নীর পূর্বনাম ছিল অলিভিয়া ফাউন্টেইন। হামজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই পরিচয় দেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও এই নামেই পরিচিত। শোনা যায়, ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। 

২০১৬ সাল থেকেই হামজা চৌধুরীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন অলিভিয়া। সে সময় ফুটবলাঙ্গনে খুব বেশি পরিচিত মুখ ছিলেন না হামজা। পারিবারিক সূত্রে জানা যায়, দুজনের প্রণয়ের ব্যাপারে জানতেই তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। 

অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। লেস্টার শহরেই নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। কিশোর বয়সেই ছবি আঁকার প্রতি ভালোবাসার সৃষ্টি। সেখান থেকেই পেশাগত জীবনে পথচলা। পেশায় ডিজাইনার অলিভিয়া শখের বশে কুকুরও পোষেন। ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রায় ৫০ হাজার পাউন্ড খরচ করেছিলেন কুকুরের পেছনে। 

হামজা-অলিভিয়া দম্পতির তিন সন্তান রয়েছে। এক কন্যা দুই পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী, দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী। জানা গেছে, নবিদের নামে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজেই। 

ট্যাগ: ফুটবল
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬