লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর চ্যাম্পিয়ন নিউক্যাসল

১৭ মার্চ ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
 ৭০ বছর পর ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল

৭০ বছর পর ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল © সংগৃহীত

হতাশার একটা সপ্তাহ কাটল লিভাপুলের। ট্রেবল জয়ের স্বপ্ন দেখছিল ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অল রেডরা গতকাল নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে খুইয়েছে ইংলিশ লিগ কাপের শিরোপাও। আর আর্নে স্লটের দলের এমন হতাশার রাতে বিরাট এক সাফল্য পেয়েছে নিউক্যাসল। ৭০ বছর পর আবার ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল দলটি।

ঘরোয়া ফুটবলের প্রতিযোগিতায় নিউক্যাসল সর্বশেষ শিরোপা জিতেছিল ১৯৫৫ সালে। সেবার এফএ কাপ জয়ের পর দশকের পর দশক কেটে গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। অবশেষে এবার এসে আবারও নিজেদের নামের পাশে চ্যাম্পিয়ন তকমা যোগ করতে পারল নিউক্যাসল।

ঘরোয়া ফুটবলে ১৯৫৫ সালের পর এটি নিউক্যাসলের প্রথম শিরোপা হলেও ১৯৬৯ সালে ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। এটি বর্তমানে ইউরোপা লিগ নামে প্রচলিত।

আরও পড়ুন: তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

লিভারপুলের বিপক্ষে এ ম্যাচে নিউক্যাসলকে প্রথমার্ধেই এগিয়ে দিয়েছিলেন ড্যান বার্ন। ৪৫ মিনিটে তার করা গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল নিউক্যাসল। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে এড হাউয়ের দল।

নিউক্যাসলের ২-০ গোলের জয় যখন প্রায় নিশ্চিত, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল ব্যবধান কমাতে পেরেছে শুধু। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয় নিউক্যাসল।

ট্যাগ: ফুটবল
অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬