দেশে আসলেন হামজা চৌধুরী

১৭ মার্চ ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৭ AM
হামজা দেওয়ান চৌধুরী

হামজা দেওয়ান চৌধুরী © সংগৃহীত

জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। 

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। গতকাল চার সদস্যের (শাহীন, হিল্টন,গাউস ও ইকবাল) সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিন সদস্য রুপু,সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

জানা গেছে, সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে। ক্লাব ফুটবলে একসময় প্রিমিয়ার লীগ জয়ী লেস্টার সিটিতে খেলা হামজা এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তার আগমন উপলক্ষে গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। আজ বিকালে গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া হবে সংবর্ধনা।

হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান, দেশের প্রতি ভালোবাসা থেকেই লাল-সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা। তার মতো বাংলাদেশি বংশোদ্ভূত বাকি খেলোয়াড়রা দেশে ফিরলে আগামী ২০৩০ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। দেশের ক্রিড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার দাবি হামজার বাবার।

তিনি জানান, সোমবার বাড়িতে আসার পর একদিন নিজ বাড়িতে থাকবে। পরদিন ঢাকার উদ্দেশে রওনা দেবে হামজা।

ট্যাগ: ফুটবল
৩৩ মণের ‘বাংলার ডন’ কাঁপাবে কোরবানির হাট
  • ১৩ মে ২০২৬
পাবনায় লিচুর বাম্পার ফলন, লাভের আশা চাষিদের
  • ১৩ মে ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্র…
  • ১৩ মে ২০২৬
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • ১৩ মে ২০২৬
বাজেটের আগেই পে-স্কেল সুপারিশ বাস্তবায়নের দাবি
  • ১৩ মে ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9