তাবিথ আউয়ালের চমক, ফুটবল পেল নতুন স্পন্সর

১৬ মার্চ ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চুক্তি স্বাক্ষর © সৌজন্যেপ্রাপ্ত

প্রায় এক যুগ কোনো স্পন্সর ছিল না বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের। তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি) পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে জাতীয় দল। 

রবিবার (১৬ মার্চ) ব্যাংকটির প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তবে এই পথচলাকে স্পন্সর নয়, পার্টনার হিসেবে দেখছেন বাফুফে সভাপতি। তার ভাষ্যমতে, ‘ইউসিবি ও বাফুফে স্পন্সর নয়, একে অন্যের পার্টনার। আমরা একে অন্যের সহযোগী। সামনের দিনগুলোতে একসঙ্গে আলোচনা করেই পথ চলব।’

ইউসিবির পাঁচ বছর চুক্তি নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘চুক্তির মধ্যে অবশ্যই নানা বিষয় রয়েছে। সবচেয়ে বড় বিষয় তারা আমাদের পার্টনার। ফুটবলের স্বার্থে আমরা নন ফাইন্যান্সিয়াল অন্য প্রতিষ্ঠানকেও যুক্ত করতে পারব।' এ নিয়ে ব্যাংকের এমডি মামুনুর রশীদ বলেন, 'আমরা আগামী দিনগুলো একসঙ্গে চলব। সেই পথ মসৃণ, আঁকাবাকাও থাকবে ৷ একসঙ্গেই সেই পথ পাড়ি দেব এজন্য ভবিষ্যতের পরিস্থিতি অনুযায়ী আমরা একসঙ্গে চলব।’

জাতীয় দলের পৃষ্ঠপোষক পাওয়ায় স্বস্তি প্রকাশ করলেও টাকার অঙ্ক উল্লেখ করেননি বাফুফে সভাপতি। তার দাবি, ‘অন্য চুক্তির মতোও আমরা এই চুক্তির আর্থিক বিষয় উল্লেখ করছি না। তবে অবশ্যই আমাদের ম্যাচ খেলা, ক্যাম্প এসব বিষয়ে তারা আর্থিক সহায়তা দেবে, পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করবে৷’

এ প্রসঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ইউসিবি খেলাধুলাকে মূল্যায়ন করে আসছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটা জনপ্রিয় হওয়ার সব উপাদান রয়েছে। আমরা মনে করেছি, এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তাই বাফুফে সভাপতির আহ্বান পাওয়া মাত্রই সাড়া দিয়েছি। যাতে ফুটবল সেই হারানো গৌরব ফিরে পায় এবং ফিফা-এএফসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে।’

ট্যাগ: ফুটবল
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬