শাকিব খানের সৌন্দর্যের প্রশংসা করলেন তাসকিন

১৬ মার্চ ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
শাকিব খান ও তাসকিন আহমেদ

শাকিব খান ও তাসকিন আহমেদ © ফাইল ফটো

দীর্ঘ সময় ধরেই দেশের সিনেমার একচ্ছত্র অধিপতি শাকিব খান। একের পর এক রেকর্ড সিনেমা উপহার দিচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়ায়ও নাম লিখিয়েছেন এই সুপারস্টার। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা তার।

রবিবার (১৬ মার্চ) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে দেশের সিনেমা জগতের বর্তমান সময়ের সেরা অভিনেতা শাকিবের প্রতিষ্ঠান ‘রিমার্ক-হারলান’-এর অনুষ্ঠানে তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এ সময় দেশের ক্রিকেটের সবচেয়ে সুদর্শন ক্রিকেটার হিসেবে বিবেচিত তাসকিনের সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ উঠে আসে। তাসকিনও শাকিব খানের সৌন্দর্যের প্রশংসায় মাতেন।

এ নিয়ে তাসকিন বলেন, ‘শাকিব (ভাই) সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব (ভাই) বলবেন, ক্রিকেট থেকে অবসর নিয়ে এসো।’

এদিকে শাকিব খানের সামনেই তাকে দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ হাসান তামিম। সেই সঙ্গে রিমার্ক-হারলান বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনাও জানিয়েছেন তরুণ এই ওপেনার। এ ছাড়া অনুষ্ঠানে সদ্য সমাপ্ত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তির বিষয়টিও উঠে এসেছে।

ট্যাগ: ক্রিকেট
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬