সাব্বিরের ব্যাটিং নিয়ে যা বললেন ঢালিউড কিং শাকিব খান

১৬ মার্চ ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
সাব্বির রহমান ও শাকিব খান

সাব্বির রহমান ও শাকিব খান © টিডিসি ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে দল কিনেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঘরোয়া এই টুর্নামেন্টের ১১তম আসরে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তবে সবকিছুতেই পেশাদারিত্বের ছাপ রেখেছে শাকিবের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এতে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রমে সন্তুষ্ট ক্রীড়াপ্রেমীরা।

এদিকে মাঠের বাইরের কাজে সাফল্য পেলেও ২২ গজে মুন্সিয়ানা দেখাতে পারেনি রাজধানীর দলটি। তবে আসন্ন আসরে আরো ভালো কিছু করার প্রত্যয় শাকিবের কণ্ঠে।

রবিবার (১৬ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে বিপিএল নিয়ে শাকিব বলেন, ‘ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’

অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন সাব্বির রহমান। হার্ডহিটার এই ব্যাটারের পারফরম্যান্সে মুগ্ধ শাকিব। তাকে নিয়ে শাকিব বলেন, ‘সাব্বির অনেক চমৎকার খেলেছে, এবার ছয়ের বন্যা বইয়ে দিয়েছে।’

ট্যাগ: ক্রিকেট
অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬