অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরতে যে শর্ত দিলেন কোহলি

১৬ মার্চ ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
 বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবে অবসর ভেঙে এ ফরম্যাটে জাতীয় দলের হয়ে আবার খেলতে নামতে পারেন বলে জানিয়েছেন তিনি। অবশ্য তার জন্য় দিয়েছেন এক শর্ত।

এক অনুষ্ঠানে কোহলি বলেন, ‘যদি ভারত অলিম্পিক ফাইনালে উঠে, তাহলে সম্ভবত আমি অবসর ভেঙে একটি ম্যাচের জন্য মাঠে ফিরতে পারি। গলায় অলিম্পিকের পদক ঝুলিয়ে নেওয়ার অনুভূতিই হবে অন্যরকম।’

তিনি আরও বলেন, ‘অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ভারতের জন্য দারুণ ব্যাপার। যদি পদক জিততে পারি, সেটা হবে অসাধারণ সাফল্য। এর পেছনে আইপিএলের বড় অবদান রয়েছে। এখন আমরা বিশ্বমঞ্চে আরও বড়ভাবে নিজেদের মেলে ধরতে পারব। তরুণদের জন্য এটি দারুণ প্ল্যাটফর্ম।’

অবসরের পর জীবন কেমন হবে—এই প্রশ্নে কোহলি বলেন, ‘চিন্তার কিছু নেই। আমি কোনো নাটকীয় ঘোষণা দেব না। এখনো খেলা উপভোগ করছি। জয় পাওয়ার তাড়না, মাঠের উত্তেজনা, সবকিছুই এখনও রোমাঞ্চ জাগায়। যতদিন এই আবেগ থাকবে, ততদিন খেলে যাব। এখন আর কোনো রেকর্ড বা অর্জনের জন্য খেলি না, খেলি ভালোবাসা থেকে।’

বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার রুটিন দুয়েক দিনের মধ্যে
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা
  • ০১ নভেম্বর ২০২৬
বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬