ছিটকেই গেলেন নেইমার, তার জায়গায় খেলবেন কে?

১৫ মার্চ ২০২৫, ১০:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
নেইমার

নেইমার © ফাইল ফটো

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। চোটপ্রবণ এই ফুটবলার ব্যথা পেয়েছেন পেশিতে। ছিটকে গেছেন জাতীয় দল থেকে। তার বদলে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।

বিশ্বকাপের বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ১৭ মাস পর সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়ে ভালোই ফর্মে ছিলেন এই তারকা। তবে ভাগ্য সহায় হয়নি তার।

গত সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। ধারণা করা হচ্ছিল বিশ্রামে রাখা হয়েছে তাকে। পরে জানা যায় চোট সমস্যার কথা। চিকিৎসকরা নিরীক্ষা করে সেটি নিশ্চিত করেন। আজ এক বিবৃতিতে বিষয়টি জানায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেখানে এদেরসন ও দানিলোর বিষয়েও আপডেট দেওয়া হয়।

বিবৃতিতে ব্রাজিল জানায়, ‘কয়েক দিন ধরে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আমাদের জানাচ্ছিল, বিশেষ করে দানিলো, নেইমার ও এদেরসনের বিষয়ে। তাদের অবস্থা পর্যালোচনার পর, জাতীয় দলের চিকিৎকসকরা প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক অবস্থা আমাদের জানিয়েছে। সেই বিবেচনায় আমরা লিওঁর লুকাস পেরি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো ও রেয়াল মাদ্রিদের এন্দ্রিককে ডেকেছি। ’

বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য ভালো অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে তারা। ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬