অভিনয়ে নাম লেখালেন ডেভিড ওয়ার্নার, জানালেন সিনেমার নাম

১৫ মার্চ ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM
ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার © ফাইল ফটো

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবার ক্রিকেট ছেড়ে নাম লেখালেন অভিনয়ের মঞ্চে! ক্রিকেট মাঠে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার তিনি হাজির হচ্ছেন তেলেগু সিনেমায়। ‘রবিনহুড’ নামের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে। শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওয়ার্নার লেখেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! ‘রবিনহুড’-এর অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এটি করতে বেশ উপভোগ করেছি। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।’ পোস্টের সঙ্গে সিনেমার পোস্টারও যুক্ত করেন তিনি, যেখানে তার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় থেকেই তেলেগু সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা জন্মায় ওয়ার্নারের। তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেগু গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করতেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার সরাসরি সিনেমার পর্দায় অভিষেক হচ্ছে তার।

ক্রিকেটে সফল ক্যারিয়ারের পর এবার বিনোদন জগতে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন ওয়ার্নার। তার অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন নিতিন ও শ্রীলীলা। পরিচালনা করেছেন ভেঙ্কি কুডুমুলা। সিনেমাটি প্রযোজনা করছে মিথ্রি মুভি মেকার্স। ওয়ার্নারের এই নতুন যাত্রা কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা!

ট্যাগ: ক্রিকেট
অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬