আন্তঃবিভাগ ক্রিকেট জয়ে রাবি হিসাব বিজ্ঞানের হ্যাট্রিক

১৬ জানুয়ারি ২০১৯, ০৭:০৯ PM
আন্তঃবিভাগ ক্রিকেট জয়ে রাবি হিসাব বিজ্ঞানের হ্যাট্রিকে উল্লাস করছে শিক্ষার্থীরা

আন্তঃবিভাগ ক্রিকেট জয়ে রাবি হিসাব বিজ্ঞানের হ্যাট্রিকে উল্লাস করছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে ক্রীড়া বিজ্ঞানকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ। এ নিয়ে আন্তঃবিভাগ ক্রিকেটে টানা তৃতীয়বারের মতো জয় পেল বিভাগটি। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে ক্রীড়া বিজ্ঞান বিভাগ। তারা ২ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে বিজয়ের সীমায় পৌঁছে যায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দ্বীপ কুমার দেবদাস। ফলে এনিয়ে টানা তৃতীয়বারের মতো জয়ী হয় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ। এর আগে তারা ২০১৬ ও ১৭ সালেও ফাইনালে চ্যাম্পিয়ন হয়।

বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও খেলোয়াড় ইমদাদুল হক সোহাগ বলেন, টানা তৃতীয়বার আমাদের বিভাগ জয় লাভ করেছে। আমরা বেশ আনন্দিত। আমাদের বিভাগের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও ড. চৌধুরী মো. জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা এবং ক্রীড়া বিজ্ঞানের শিক্ষকরা প্রমুখ।

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬