জবি আন্তঃবিভাগ ক্রিকেট: ৯ উইকেটে সাংবাদিকতা বিভাগের জয়

১৬ জানুয়ারি ২০১৯, ০৬:৩৭ PM
৯ উইকেটে সাংবাদিকতা বিভাগের জয়ে উল্লাস খেলোয়াড়দের

৯ উইকেটে সাংবাদিকতা বিভাগের জয়ে উল্লাস খেলোয়াড়দের © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৯ উইকেটে হারিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই  খেলা অনুষ্ঠিত হয়। 

ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দেয়া ১০৮ রানের টার্গেট নিয়ে  জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দলের পক্ষে প্রথমে সুব্রত কুমার ও সাজেদুল ইসলাম সুকর্ণ উড়ন্তের জুটি বেট করতে শুরু করে। দলীয় ৮৪ রানের মাথায় সুব্রত ৩৪ রান করে ফিরে যান। পরে সাজেদুল ইসলাম সুকর্ণের অপরাজিত ৩৮ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন ওভার চার বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ৬ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের হয়ে আবির ৪৩ ও হাসান ৩৯ রান করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইব্রাহিম সাইমুম, উচ্ছ্বাস ও সুব্রত কুমার দুটি করে উইকেট নেন।

জয়ের পর খেলোয়াড়রা

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতযোগিতায় ৩৬ টি বিভাগ অংশগ্রহণ করছে। আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।

 

ট্যাগ: জবি জবি
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9