লামিনে ইয়ামালসহ ৫ ফুটবলার রোজা রাখবেন, যেভাবে খেলা চলাকালীন ইফতার 

১১ মার্চ ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
লামিনে ইয়ামাল

লামিনে ইয়ামাল © সৌজন্যেপ্রাপ্ত

চলছে রমজান মাস। তাই রোজা রেখেই ফুটবল খেলে যাচ্ছেন মুসলিম ফুটবলাররা। খেলা চলাকালীন ইফতারের বিরতি দেওয়া ফুটবলে নতুন কিছু নয়। ঘরের মাঠে আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে মুসলিম ফুটবলারদের ইফতারির জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

লামিনে ইয়ামালসহ এই ম্যাচের ৫ ফুটবলারের রোজা রাখার কথা রয়েছে আজ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। এর ঠিক সাত মিনিট পরেই সূর্যাস্ত হবে বার্সেলোনায়। তখন ইফতার করবেন বার্সার ইয়ামাল ও আনসু ফাতি এবং বেনফিকার ওরচুন কোকচু, কেরেম আকতুরকগলু, জেকি আমদুনি। পরে ম্যাচ বিরতিতে গিয়ে আলাদা ভাবে পানাহার করবেন তাঁরা। যাঁতে করে শরীরে ব্যয় হওয়া শক্তি দ্রুত ফিরিয়ে আনা যায়।

রমজান সামনে রেখে দুই ক্লাবই তাদের মুসলিম ফুটবলারদের বিশেষ যত্ন নিচ্ছে। কারণ ইউরোপে ১১ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখতে হয়। তাই ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দিচ্ছেন ক্লাবের পুষ্টিবিদ। ম্যাচ তো বটেই রোজা রেখে নিয়মিত অনুশীলনও করছেন ১৭ বছর বয়সী ইয়ামাল।

বেনফিকার বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল বার্সা। ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেও রাফিনিয়ার গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা। তাতে অবশ্য বড় কৃতিত্ব গোলরক্ষক ভয়চেক সেজনির। আটটি সেভ দিয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। আজ দ্বিতীয় লেগে ড্র করলেই শেষ আটে উঠে যাবে হান্সি ফ্লিকের দল।

ট্যাগ: ফুটবল
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬