হবিগঞ্জে আসছেন হামজা চৌধুরী, উচ্ছ্বসিত গ্রামবাসী

০৭ মার্চ ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © ফাইল ফটো

সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হবে বাংলাদেশি বংশদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। তার আগে দেশে আসবেন তিনি। যাবেন হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে পৈতৃক ভিটায়। তাকে বরণ করতে সেখানে শুরু হয়েছে নানা আয়োজন ও পরিকল্পনা।

জানা গেছে, আগামী ১৮ মার্চ সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। সেখান থেকে যাবেন গ্রামের বাড়ি  স্নানঘাটে। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও সময় কাটাবেন। গ্রামের বাড়িতে হামজার অর্থায়নে নির্মিত হয়েছে এতিম খান, মসজিদ ও মাদ্রাসা। এতিম শিক্ষার্থীদের সঙ্গে তার কুশল বিনিময়ের কথা রয়েছে।

স্থানীয়রা জানান, হামজা দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবং জাতীয় দলে হামজার অভিষেক হতে যাওয়ায় খুশি তারা। তার সফলতা কামনা করেন গ্রামবাসী। আনিছ মিয়া নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, আমাদের গ্রামের একজন ইংল্যান্ডের লিগে খেলে ও বাংলাদেশ দলে খেলবে এটা গর্বের বিষয়।

হামজা দেওয়ান চৌধুরীর পিতা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, দেশের প্রতি ছোট থেকেই টান অনুভব করেন হামজা। যে কারণে সে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এতে আমি গর্বিত। আমি চাই, দেশ ও দেশের মানুষের প্রতি তার মায়া ও ভালোবাসা অটুট থাকুক।

 

ট্যাগ: ফুটবল
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬