১৬ মাস পর ব্রাজিল দলে ফিরে যা বললেন নেইমার

০৭ মার্চ ২০২৫, ১২:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM

© ফাইল ফটো

প্রায় ১৬ মাসেরও বেশি বিরতির পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়র তাকে দলে ডেকেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলের জন্য স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেই স্কোয়াডে দেখা গেছে এই ফুটবলারের নাম।

চোট কাটিয়ে পুরোনো ছন্দে ফেরার পথে আছেন নেইমার। এরই মধ্যে জাতীয় দলে ফিরছেন। কোচ দরিভালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখছিলেন নেইমার। সেটিরই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ফিরতে পেরে খুশি। ব্রাজিল সুপারস্টারকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরাও। 

এদিকে, নেইমারকে নিয়ে সেলেসাও কোচ দরিভাল বলছিলেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’ 

নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। সেই সময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে তার বাঁ হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) এবং মেনিসকাস ছিঁড়ে যায়। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপে (যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে) খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

ট্যাগ: ব্রাজিল
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬