ঢাবির ফজিলাতুন্নেছা হলের প্রতিযোগিতায় মাসুদা আক্তার চ্যাম্পিয়ন

১৩ জানুয়ারি ২০১৯, ১১:১৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাজ বিজ্ঞান বিভাগের বিএসএস (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী মাসুদা আক্তার এবং ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী রেশমা আক্তার ইতি রানার্স-আপ হয়েছেন। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও পরিচালক অধ্যাপক ড. জিয়াউল হক মামুন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঢাবি
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১২ জুন ২০২৬
×