রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তা পূরণ হয়নি। বাজে পারফরম্যান্সে আরও একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তারা খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটসম্যানদের ব্যর্থতায় আড়াই শ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

আরও পড়ুন: কোনো ম্যাচ না জিতেও ৩ কোটি টাকার বেশি পাচ্ছে পাকিস্তান

আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই ১ পয়েন্টই।

আসরে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে ১ পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত। একই অবস্থা পাকিস্তানেরও।

ট্যাগ: ক্রিকেট
প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬