বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফি © লোগো

ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও। এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল।

জবাবে খেলতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেছেন রাচিন রবীন্দ্র। এ ছাড়া ফিফটি পেয়েছেন টম ল্যাথাম। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

বাংলাদেশ আগামী বৃহস্পতিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। সেটি আনুষ্ঠানিক ম্যাচ হয়েই থাকবে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে দেশ দুটির চ্যাম্পিয়ন্স ট্রফির পালা।

ট্যাগ: ক্রিকেট
অক্সিজেন মাস্ক খুলে ৭ মাসের মিনহাজকে ঘুরানো হলো ২০ মিনিট, অ…
  • ১৩ মে ২০২৬
ড্যাফোডিল শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে যুবকের গলাকাটা মরদেহ উদ…
  • ১৩ মে ২০২৬
এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১৩ মে ২০২৬
বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী
  • ১৩ মে ২০২৬
তারেক রহমানের অগ্রাধিকারে প্রথমও শিক্ষা, দ্বিতীয়-তৃতীয়ও শিক…
  • ১৩ মে ২০২৬
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9