বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিতবে তো আজ?

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। যে কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ।

টিকে থাকার ম্যাচে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ রিয়াদ। এ ছাড়া কম্বিনেশনের জন্য বাদ পড়েন গতি তারকা নাহিদ রানা। 

অন্যদিকে, স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এবারের আসরের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে সেমির পথে এগিয়ে থাকতে চায় তারাও। ‘এ’ গ্রুপের আরেক দল ভারত এরই মধ্যে টানা দুই জয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

ট্যাগ: ক্রিকেট
ড্যাফোডিল শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে যুবকের গলাকাটা মরদেহ উদ…
  • ১৩ মে ২০২৬
এসএসসির হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১৩ মে ২০২৬
বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী
  • ১৩ মে ২০২৬
তারেক রহমানের অগ্রাধিকারে প্রথমও শিক্ষা, দ্বিতীয়-তৃতীয়ও শিক…
  • ১৩ মে ২০২৬
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
  • ১৩ মে ২০২৬
যৌতুকের মামলায় জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর রাহী
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9