ম্যান সিটিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
গোল করার পর লিভারপুলের খেলোয়াড়দের উদযাপন

গোল করার পর লিভারপুলের খেলোয়াড়দের উদযাপন © সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল অলরেডস বাহিনী। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচে আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের বুদ্ধিদীপ্ত ফুটবল ও কৌশলের কাছে পরাস্ত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৪তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে ফ্লিক করেন জোবোস্লাই। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে জোরালো শটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে অলরেডরা। সালাহর কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়ান জোবেস্লাই। ২-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

আরও পড়ুন: শচীনকে টপকে যে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা করে ম্যান সিটি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় সিটি ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জয়ে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে তার পরের অবস্থানে আর্সেনাল। গানারদের সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে ম্যান সিটি।

প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬