শচীনকে টপকে যে রেকর্ড গড়লেন বিরাট কোহলি

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © ফাইল ছবি

ভারতীয় ইনিংসের ১৩ তম ওভারে দারুণ চিরচেনা এক কাভারর ড্রাইভে বিরাট কোহলি বোলার হারিস রউফকে করলেন সীমানা ছাড়া। তাতে গর্জন উঠল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে। সে গর্জন কোহলির জন্য। বল সীমানা দড়ি ছোঁয়ার মধ্য দিয়েই যে ওয়ানডেতে ১৪ হাজারি ক্লাবে পা রাখলেন এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার।

ওয়ানডের এই কুলীন ক্লাবে সদস্য সংখ্যা খুব বেশি নয়, নবীনতম সদস্য কোহলিকে ধরে মাত্র তিন জন। অন্য দুজন হলেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে এই দুজন যথাক্রমে ১৮ হাজার ৪২৬ ও ১৪ হাজার ২৩৪ রানের মালিক। রানে দুজনের চেয়ে আপাতত পিছিয়ে থাকলেও একটা জায়গায় দুজনকেই ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে ১৪ হাজার রান করার রেকর্ড তাঁর। আগে যে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ভারতীয় এই ব্যাটিং মাস্টার ৩৫০ ইনিংসে ছুঁয়েছিলেন ১৪ হাজার রানের মাইলফলক। যে মাইলফলক ছুঁতে কোহলির লাগল মাত্র ২৮৭ ইনিংস।

১৪ হাজারে দ্রুততম হওয়ার দিনে আরও একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেটি অবশ্য পাকিস্তানের ব্যাটিংয়ের সময়। পাকিস্তান ইনিংসের ৪৭ তম ওভারে কুলদীপ যাদবের বলে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন নাসিম শাহর। এই ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে (১৫৬)। পরে খুশদিলের ক্যাচটিও নেন তিনি, তাতে ওয়ানডেতে তাঁর ক্যাচের সংখ্যা দাঁড়ায় ১৫৮। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি ক্যাচ নিয়েছেনই কেবল দুজন—মাহেলা জয়াবর্ধনে (২১৮) ও রিকি পন্টিং (১৬০)।

ট্যাগ: ক্রিকেট
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের প্রধান সড়কসহ অলি-গলি…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬