ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
সোহেলি আক্তার

সোহেলি আক্তার © সংগৃহীত

ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশে নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে তাকে পাঁচ বছর নিষিদ্ধ করার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন সোহেলি।

আইসিসির দুর্নীতিবিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করেছেন সোহেলি। এর মধ্যে অন্যতম হচ্ছে একটি পক্ষের সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল, প্রক্রিয়াকে প্রভাবিত করা ও আন্তর্জাতিক ম্যাচে ইচ্ছে করে ভালো না খেলা।

এ ছাড়া আরও যেসব দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের কথা স্বীকার করেছেন সোহেলি। সেগুলোর মধ্যে আছে ফিক্সিং বা এর সঙ্গে যোগসাজশের জন্য কোনো কিছু গ্রহণ করা, চাওয়া অথবা প্রস্তাব দেওয়া, সরাসরি অথবা সম্মুখে না থেকেও ম্যাচের ফলকে প্রভাবিত করার জন্য অনুরোধ, প্রলোভন দেখানো, প্ররোচিত করা।

আকসুর দুর্নীতি দমনবিরোধী কোনো ধারা ভঙ্গ করে, এমন প্রস্তাব পেয়েও তা না জানাননি সোহেলি। তদন্তের কাজে দেরি করানো, প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

৩৬ বছর বয়সী অফ স্পিনার সোহেলির এই নিষেধাজ্ঞার ব্যাপারে অবগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন বলেন, ‘যেহেতু সে শাস্তি মেনে নিয়েছে। এখন আইসিসির নিয়ম অনুযায়ী তা প্রয়োগ করা হবে।’

সর্বশেষ ২০২২ সালের এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন সোহেলি। আট বছর বিরতির পর ওই টুর্নামেন্টের কিছুদিন আগে জাতীয় দলে ফেরেন তিনি। ২০১৩ সালে অভিষক হওয়া এই ক্রিকেটার দেশের হয়ে দুটি ওয়ানডে ও ১৩টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬