নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন ইমরান

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
সারোয়ার ইমরান

সারোয়ার ইমরান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। চলতি মাসের শুরুর দিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নারী দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন হাসান তিলকরত্নে। ইমরান তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে জানিয়েছেন, জাতীয় দলের কোচিংয়ে দেশি কোচদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা হাসান তিলকরত্নের বিদায়ের পর সারোয়ার ইমরানকে নারীদের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি কথা দিয়েছিলাম যে, জাতীয় দলের দায়িত্বে স্থানীয় কোচদের নেওয়ার চেষ্টা করবো এবং ইমরানের নিয়োগ সেটিরই অংশ। আমি মনে করি, যদি আমরা তাদের (স্থানীয় কোচদের) দায়িত্ব না দিই, আমরা কীভাবে বুঝবো যে তারা পারফর্ম করছে কি না। আমরা সালাউদ্দিনকে ছেলেদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করেছি এবং সামনে আরও নতুনদের নিয়ে আসবো।’

জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সরোয়ার ইমরানের সম্পর্ক বেশ পুরনো। ২০০০ সালে বাংলাদেশ পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচ ছিলেন তিনি। আর সর্বশেষ তাকে দেখা গেছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রধান কোচ হিসেবে।

ট্যাগ: ক্রিকেট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬