চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সঙ্গী খালেদ ও হাসান

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ

সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ © সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের পূর্বঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে দলের সঙ্গে দুবাইয়ে যাবেন বাড়তি দুজন পেসার। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে সহযোগিতার জন্য সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে যাবে বাংলাদেশ। দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে চলে আসবেন দেশে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এটি। তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে দুজন পেসার যাবে, হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েক দিন অনুশীলন, সেখানে থাকবে ওরা।

আট দলের এই আইসিসি টুর্নামেন্ট খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ। সেদিনই হাসান ও খালেদ দলের সঙ্গী হবেন। এরই মধ্যে দেশে চলমান অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।

সদ্য সমাপ্ত বিপিএলে চমৎকার বোলিং করেছেন দুজনই। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন হাসান। প্রতি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেও গড়ে ওভারপ্রতি সাড়ে ৭ রান খরচ তার। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী চিটাগং কিংসের খালেদ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শনিবার শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। শুরু থেকেই অনুশীলনে সহায়তার জন্য এই প্রস্তুতি পর্বে দলের সঙ্গে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজার মতো পেসাররাও।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

ট্যাগ: ক্রিকেট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬