হামজাকে নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, দেখে নিন তালিকা

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাই পর্ব। সেই ম্যাচের জন্য আজ (রবিবার) ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।

হামজার সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও। ইতালি ফুটবলের চতুর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলেন। আজ ঘোষিত স্কোয়াডে এমনটাই জানিয়েছে বাফুফে।

হামজাকে জাতীয় দলের জার্সিতে দেখার স্বপ্ন বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের। জাতীয় দলের সাথে যোগ দিতে আগামী ২০ মার্চ ঢাকায় আসার কথা তার। যদিও ২৮ ফেব্রুয়ারি থেকে হাভিয়ের কাবরেরার অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আধিক্য বসুন্ধরা কিংসের ফুটবলারদেরই। দ্বিতীয় সর্বোচ্চ আটজন জায়গা পেয়েছেন আবাহনী থেকে। মোহামেডানের আছেন ছয় জন, তার মধ্যে দুজনই গোলরক্ষক। চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে কোনো ম্যাচ না খেললেও কাবরেরার স্কোয়াডে আছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া ঘরোয়া ফুটবল খেলেননি। এরপরও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন।

গোলরক্ষক:
মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

ডিফেন্ডার:
মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।

মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড:
ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬