মেসি-সুয়ারেজদের গোলে মায়ামির বড় জয়

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
মেসি-সুয়ারেজ

মেসি-সুয়ারেজ © সংগৃহীত

নভেম্বরে টানা দুই হার দিয়ে লিগ শেষ করা ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিল। প্রাক মৌসুমের প্রস্তুতিটা ভালোই হচ্ছে লিওনেল মেসির দলের। আজ তারা অলিম্পিয়াকে হারাল বড় ব্যবধানে।

মেসি-সুয়ারেজদের গোলে অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। প্রীতি ম্যাচে এটা তাদের টানা চতুর্থ জয়। কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। অরল্যান্ডো ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

হন্ডুরাসে ২৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে আরও দুটি গোল করে মায়ামি, দুটির সহায়তাকারীই মেসি। ৪৪ মিনিটে মেসির করা অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো রেদোনদো, আর প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন।

আরও পড়ুন: ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ যারা আছেন

দ্বিতীয়ার্ধে স্কোর বোর্ডে নাম তুলেন সুয়ারেজ ও রায়ান সেইলর। ফলে বড় জয়ই নিশ্চিত হয় তাদের।

এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬