ফের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন পাকিস্তানের মুশতাক আহমেদ

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
মুশতাক আহমেদ

মুশতাক আহমেদ © সংগৃহীত

স্পিন বোলিং কোচ হিসেবে ফের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি মুশতাক আহমেদ। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন কোচ। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মেহেদী হাসান মিরাজ-রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করবেন তিনি। 

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছিলেন মুশতাক। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানিকে কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদি হাসান মিরাজ-নাসুম আহমেদরা। 

আপাতত শুধু চ্যাম্পিয়নস ট্রফিতেই বাংলাদেশ দলে কাজ করবেন মুশতাক। এর পর তার সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে বিমানে উঠবে বাংলাদেশ দল। এরই মধ্যে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশে চলে এসেছেন। আর মুশতাকের দুবাইতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও আজকেই ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। 

ট্যাগ: ক্রিকেট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬