রাজনীতি নাম লেখাবেন নাকি বিসিবিতে, যা জানালেন তামিম

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
তামিম ইকবাল ও তার পরিবার

তামিম ইকবাল ও তার পরিবার © সংগৃহীত

মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও ঠিকঠাক ছিল বরিশাল। কোনোরকমের বিতর্কিত কর্মকাণ্ডে দেখা যায়নি তাদের। ফাইনাল শেষে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রশংসার সাগরে ভাসিয়েছেন বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে। এবারের বিপিএলের মাঝপথে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। গতকাল (শুক্রবার) বিসিবি তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও কয়েক বছর ঘরোয়া ক্রিকেট খেলতে চান দেশসেরা এই ওপেনার।

শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে তামিম বলেন, ‘রাজনীতি? এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও, এখন ওই আলোচনাটা হবে না। তবে আল্লাহর রহমতে এরকম কোনও প্ল্যান নেই।’ তামিমের বিসিবিতে আসার গুঞ্জন বেশ লম্বা সময় ধরে। গতকাল সংবাদমাধ্যমে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটা দেখা যাক।’

আন্তর্জাতিক ক্রিকেটের বিদায় নিয়ে তিনি বলেন, ‘আমার সিদ্ধান্তটা আমি বুঝেশুনেই নিয়েছি। সবকিছুর একটা সময় থাকে। ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলতাম, সব সময় দোয়া করতাম যেন এমন সময় খেলাটা ছাড়তে পারি, মানুষ আমাকে এসে বলে, ‘তুমি আরও এক-দেড় বছর খেলতে পারতে’, আলহামদুলিল্লাহ, আমি সেই সুযোগটা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের আগে আমার কিছু সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য। আমি আরও খেলে যাই, এটা সে চেয়েছিল। তবে যদি ২০২৩ সালের ঘটনা না ঘটতো এবং বিরতি না পড়তো, হয়ত আরও এক-দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। কিন্তু সেই বিরতির পর বিভিন্ন বিষয় মাথায় এসেছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি। ফিরলে কেমন করবো, এটা নিয়ে ভাবিনি।’

এবারের জয় নিয়ে তামিম বলেন, ‘আমার কথা আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটা বিশেষ ছিল। তবে আজকের ইনিংস এই ধরনের ইনিংস বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (ভালো করার সামর্থ্য) আছে।’

ট্যাগ: ক্রিকেট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬