‘নো সাকিবিয়ান-নো তামিমিয়ান, শুধু বাংলাদেশ’

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

সাকিব-তামিম দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে গেলেও ভক্তদের মাঝে বিভক্তি এখনও রয়ে গেছে। কিছু হলেই ভক্তদের এমন আলাদা হয়ে যাওয়া দিনশেষে দেশের ক্রিকেটের ক্ষতি করছে বলে মনে করেন তামিম ইকবাল।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএল ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভক্তদের অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’

তামিম আরও যোগ করেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মোর্ত্তজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন। এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’

২০২৩ ভারত বিশ্বকাপের সময় সাকিব–তামিমের নাম যতবার উচ্চারিত হয়েছে, সে তুলনায় ‘বাংলাদেশ দল’ কথাটা সমর্থকদের মুখে উঠেছে কতবার? তামিমের ভাষ্যমতে, বাংলাদেশ ভালো খেলুক কিংবা খারাপ; সবসময় তরুণদের পাশে থাকা উচিত সমর্থকদের। কারণ আজকের এই তরুণরাই একদিন সাকিব-তামিম হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬